UUID এর মত যে GUID ও আছে জানতাম না 🙂
Format এক, কাজ এক, concept এক। শুধু নামটা আলাদা হয়েছে দুটো আলাদা দুনিয়া থেকে।
নামের ইতিহাসটা মজার —
📌 UUID এসেছে OSF (Open Software Foundation) থেকে, ১৯৯০-এর দশকে। পরে RFC 4122 হিসেবে standardize হয়। Linux, web, open-source দুনিয়া এই নামটা adopt করে।
📌GUID হলো Microsoft-এর দেওয়া নাম। তারা COM আর Windows architecture বানানোর সময় same concept নিয়ে নিজেদের মতো নাম দিয়ে দিল — Globally Unique Identifier😄।
তবে এদের implementation এ একটু পার্থক্য আছে। historically Microsoft-এর GUID generation-এ timestamp + MAC address (v1 style) বেশি use হতো, আর open-source community v4 (fully random) কে push করেছে বেশি।
Format কিন্তু হুবহু এক — UUID (web/Linux world) 550e8400-e29b-41d4-a716-446655440000
GUID (Microsoft world) {550E8400-E29B-41D4-A716-446655440000}
Format এর পার্থক্য শুধু uppercase আর curly braces — এটুকুই। ভেতরে একই 128 bits।
বিস্তারিত জানতে চাইলে AI কে জিজ্ঞেস করেন তাহলে আরও বেশি কিছু জানতে পারবেন।