বস আমাকে বলছে আমি নাকি ভাইব কোডিং এর বাপ! 🙂↕️🙂↔️
জোক্স আপার্ট! এই পোস্টের মেইন যেই জিনিসটা সেটা হইলো, ক্লায়েন্টরা এখন প্রচুর পরিমানে AI ইউস করতে বলে। আমাদের এই ক্লায়েন্ট আমাদের এখন AI ইউস করতে পুশ করতেছে। অন্য এক ক্লায়েন্ট (রায়হান ভাইয়ের) ১০০% সব AI দিয়ে করতে বলে। ইদানীং দেখবেন কোম্পানিরা Vibe Coding Engineer হায়ার করতেছে। তারা আসলে ফাইনাল প্রোডাক্ট এ কাজ করার জন্য এদের নিচ্ছে না। তারা নিতেছে প্রোটোটাইপ বা MVP বানানোর জন্য। দ্রুত একটা MVP বা POC (Proof of Concept) বানানোর জন্য ভাইব কোডিং ইজি সলিউশন। ঐটা দেখায়ে ফান্ড নিয়ে এরপর একটা প্রোডাকশন রেডি এপ এ যাওয়া যায়। আগে আগে এই MVP ও বানাইতে লাখ লাখ টাকা খরচ করতো অনেকে! রায়হান ভাইয়ের যেই ক্লায়েন্ট সব AI দিয়ে করতে বলে সে আসলে MVP বানাচ্ছে। আর এই স্ক্রিনশটে যেই ক্লায়েন্টের কথা বলা হচ্ছে তার প্রোডাক্ট আবার MVP না। ঐটা অলরেডি মার্কেটে চলতেছে, রিয়েল ইউজার আছে! কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করেন। যারা হায়ার করতেছে তারাও বলতেছে Vibe Coding Engineer চায়। এইখানেও ইঞ্জিনিয়ার টার্মটাই আসতেছে। আসল জিনিস এই ইঞ্জিনিয়ারিং! এরপর কোড আপনি লেখেন আর AI দিয়ে লেখান এইটা কারো কাছে ম্যাটার করে না। প্রব্লেমটা আপনাকেই আইডেন্টিফাই করতে হবে আর আপনার সেটা সলভ করার মাইন্ডসেট থাকতে হবে। আর এইটাই ইঞ্জিনিয়ারিং! আপনি হয়ত অনেক ভালো Prompt লেখতে পারেন, কিন্তু আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেই স্ট্যাকে কাজ করতেছেন সেটার ফান্ডামেন্টালস ভালো জানেন না। আপনার আউটপুট খুব বেশি ভালো হবে না। এমনকি শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কনসেপ্ট না, আপনার প্রোডাক্ট যেই ফিল্ডের সেইটা নিয়ে জানাশোনা থাকা লাগবে। এই যেমন আমি রিসেন্টলি কয়েকটা ম্যাপ রিলেটেড প্রোজেক্টে কাজ করছি। এইখানে আমার আগে ভূগোল নিয়ে পড়ালেখা করা লাগছে। এইটার বিভিন্ন কনসেপ্ট আগে শিখে এরপর এইটায় কাজ শুরু করা লাগছে। এরপর আমার Prompt গুলা সুন্দর হয়ে গেছে। আর আজকেই এই পোস্ট লেখার সময় জানলাম আমি যেই জিনিসটা করি এইটা আসলে Context Engineering! এইখানে Md Rayhan ভাইয়ের একটা কথা একেবারে কোট করার মত। ভাই সব সময় এইটা বলে, "ভাইব কোডিং মানে এই না যে আপনি কিছু না জেনেই সব বানায় ফেলবেন। ভাইব কোডিং এর আসল মানে হলো, আপনি জানেন কী করতে হবে। আর ভাইব কোডিং করে আপনি কাজগুলোকে সহজ করবেন, অটোমেট করবেন, আর সময় বাঁচাবেন।” আমি Prompt Engineering, Context Engineering বা Vibe Coding কোনটারই কোন কোর্স করি নাই। সিঙ্গেল টিউটোরিয়ালও দেখি নাই যে এইগুলা কিভাবে এফেশিয়েন্টলি করতে হয়। এরপরও আমি এই জিনিসটা অনেক ভালো পারি! কিভাবে? কারণ আমার NLP এর ফান্ডামেন্টালসের নলেজ ছিলো, তাও আবার ChatGPT আসার অনেক আগে থেকেই। এইটা আরেকটা প্রমাণ, ফান্ডামেন্টালসই যে মেইন! যেই কাজই করেন, যেই জিনিসই করতে চান, ঐটার ফান্ডামেন্টালস এ আগে শক্ত অবস্থান তৈরি করেন! ভাইব কোডার না হয়ে, ভাইব কোডিং ইঞ্জিনিয়ার হন!